পহেলা বৈশাখের চেতনা কৌশলে ভারতমুখী করা হচ্ছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ২৩:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২৩:০১

চরমোনাই-পীর পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, পহেলা বৈশাখের নামে দেশময় অশ্লীলতা-বেহায়াপনা ও নগ্নতার ছড়াছড়িতে মুসলিম জাতিসত্তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। বিগত পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে নারী নির্যাতনের দৃষ্টান্ত আছে। পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখি করা হচ্ছে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মঙ্গল প্রদীপ, মাঙ্গলিক প্রতীক অঙ্কন প্রভৃতি আমদানি করা বিশেষ ধর্মীয় সংস্কৃতি কুসংস্কারাচ্ছন্ন করে তুলেছে। এভাবে ভারতের সংস্কৃতির নামে আমাদেরকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাচ্ছে। মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক চক্রান্ত চলছে। পহেলা বৈশাখ সেই চক্রান্তের ধারাবাহিকতার অংশ।
চরমোনাইপীর আরও বলেন, ভিনদেশি সংস্কৃতি আমদানির মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংসের সব প্রস্তুতি চলছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশপ্রেমিক ঈমানদার জনতাকে। মুসলমানদের পহেলা বৈশাখ উৎসব পালন করা থেকে বিরত থাকা উচিত। কেননা মুসলমানদের আলাদা ইসলামি সংস্কৃতি আছে।
আরও পড়ুন: মোফাজ্জল-হোসেন-চৌধুরী-মায়া যে কারণে কোথাও নেই মায়া

/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের