বৃষ্টি আসবে বৈশাখে, চৈত্রের শেষদিনেও তাপপ্রবাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১১:৩০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১২:২৭

তাপপ্রবাহে বিপর্যস্ত জীবন টানা তাপদাহে অতিষ্ঠ দেশবাসীর জন্য আবহাওয়া অধিদফতর থেকে বিশেষ কোনও সুখবর আসেনি। চৈত্রের এই শেষ কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে তাদের পূর্বাভাসে। তবে বৈশাখের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।
বর্তমানে দেশের পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। বিরাজমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে।

আরও পড়তে পারেন:    স্টবেরি  গরমেও স্ট্রবেরি!   পুদিনা পাতা   সুস্থতার জন্য পুদিনা-পানি

তাপমাত্রার পূর্বাভাসেও রয়েছে বৃদ্ধির ইঙ্গিত। আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে দেশের নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পূর্বাভাসে আগামী দুইদিনের আবহাওয়ার ‘সামান্য পরিবর্তন’ এবং আগামী ৫ দিনের ব্ষিয়ে ‘এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে’ বলে জানিয়েছে অধিদফতর। ফলে বৈশাখের আগে বৃষ্টি আসার তেমন সম্ভাবনা নেই। চৈত্রে তাই তাপদাহেই পুড়তে হবে দেশবাসীকে। 

এদিকে গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের