এশিয়ান টিভির টকশোর সময় ভূমিকম্প (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ২৩:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ০০:১২

টেবিল টক বুধবার রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের সময় এশিয়ান টিভিতে একটি টক শো চলছিল। এর সঞ্চালক ছিলেন চ্যানেলটির হেড অব নিউজ আনিস আলমগীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু। আলোচনার বিষয় ছিল বর্ষবরণ ও এর নিরাপত্তা।

টক শোর প্রায় শেষ পর্যায়ে হঠাৎ ভূমিকম্পে দুলে ওঠে ভবন। প্রথম কম্পন তারা টের পেলেও ছোট আকারের ভূমিকম্প মনে করে আলোচনা চালিয়ে যেতে থাকেন। কিন্তু একটু পরেই আবার ব্যাপকভাবে দুলতে থাকে স্টুডিও। ক্যামেরা কাঁপতে থাকায় সেই দুলুনি আরও স্পষ্ট হয়ে ওঠে। টক শো শেষ হতে অল্প সময় বাকি থাকলেও কিছুটা আতঙ্কিত আনিস আলমগীর বলেন, ও মাই গড, এটা তো অনেক বড় আকারে হচ্ছে। এ সময় তড়িঘড়ি করে তিনি অনুষ্ঠান শেষ করার ঘোষণা দেন।

উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছু সময় ধরে চলতে থাকা এ ভূমিকম্পে বহুতল ভবনগুলো দুলতে থাকে। এ সময় ভবনের বাসিন্দারা ভয়ে রাস্তায় নেমে পড়েন। কেউ কেউ ভবনের ভেতরেই আশ্রয় নেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের সাগাইনের মাউলাইক থেকে ৭৪ কি. মি. দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬.৯ এবং গভীরতা ১৩৪ কিলোমিটার।

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামে হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। তবে ঢাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

ভিডিও দেখুন:

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের