বর্ষবরণে বর্ণিল আয়োজন মিনা ট্রাস্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৬, ১১:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২০:৩৩

মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে সংগীত পরিবেশন করছেন আমিনা আহমেদ বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল আয়োজন করেছে মিনা ট্রাস্ট। গানে গানে নতুন বছরের নতুন প্রভাতে মুগ্ধ করেছে দর্শকদের। রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গনে অশ্বথ গাছের নিচে তৈরি মূল মঞ্চে গান পরিবেশন করেন শিল্পীরা। স্কুলটির মাঠে বসেছে মেলা।

সকাল আটটায় গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। গান, আবৃত্তি ও নাচ দিয়ে সাজানো হয় বর্ষবরণের অনুষ্ঠান। পুরো আয়োজনে গান পরিবেশন করেন আমিনা আহমেদ, তপন মাহমুদ, পীযূষ বড়ুয়া, গোলাম হায়দার, মামুন জাহিদ, দেবলীনা সুর, ছন্দা চক্রবর্তী, শফিকুর রহমান, প্রমোদ দত্ত, রুবা মজুমদার, সাদিয়া শরিফ বৈশাখী, ড. মিন্টু কৃঞ্চ পাল, তাপস দত্ত। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন ডান্স গ্রুপ।

মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে  নৃত্য পরিবেশন স্কুল মাঠের মেলায় ছিল শিশুদের জন্য নাগর দোলা, চরকাসহ নানা আয়োজন। এছাড়া, মাঠের চারপাশে স্টলগুলোতে ছিল নানা আয়োজন। এই আয়োজনে অংশ নিতে নানা শ্রেণী, পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। আগত দর্শনার্থীরা বর্ণিল আয়োজনে যোগ দিয়েছেন রঙিন পোশাক পরে। সবার মুখে  উচ্ছ্বাস।  মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।

মীনা ট্রাস্ট আয়োজিত বর্ষবরণ উৎসবে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদসহ পরিবারের সদস্যরা বর্ষবরণের এ  আয়োজন প্রসঙ্গে মিনা ট্রাস্টের  প্রেসিডেন্ট  আমিনা আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ উৎসব বাঙ্গালিদের উৎসব।নতুন প্রজন্ম এখন এসব বাংলা সংস্কৃতি যাতে ভুলে না যায়, সেজন্য প্রতি বছর আমরা এ আয়োজন করে আসছি। আমাদের ভাষা, আমাদের গান, আমাদের সংস্কৃতি  সম্পর্কে নতুন প্রজন্মকে আগ্রহী করতে এ ধরণের আয়োজন আরও  বেশি  প্রয়োজন।’

 /সিএ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি