খালেদা জিয়ার মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৩:৪১ আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্কের জন্য পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। আজ রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশরীরে এ মামলার শুনানিতে উপস্থিত হলে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত এ তারিখ নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়া

খালেদা জিয়া আদালতে আসতে দেরি করায় তিনি ১২-১৩ মিনিট এজলাসে দাঁড়িয়ে ছিলেন। বিচারক সকাল ১০টা ৪৪ মিনিটে আদালত কক্ষে প্রবেশ করেন এবং তাকে বসার অনুমতি দেন।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দুটি আবেদন করেন। একটি হচ্ছে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন। অপরটি হলো, ফৌজদারি কার্যবিধির ১৭২ (২) ধারা অনুযায়ী এই মামলার কেস ডায়রি আসামিপক্ষের আইনজীবীদের দেখানোর আবেদন করা হয়। পরে রাষ্ট্র এ আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আবেদন খারিজ করে দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া একথা জানিয়েছেন।

খালেদা জিয়ার বিচারকরা বলেন, যেহেতু তাদের আবেদন খারিজ করা হয়েছে এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এ কারণে তাদের সময় প্রয়োজন।

পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

শুনানি শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালত চত্বর ত্যাগ করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন আদালত।

 /এসআর/এসএইচটি/এসটি/টিএন/

আরও পড়তে পারেন:

আমি অপরাধী বা খারাপ মানুষ নই: জয় সজীব ওয়াজেদ জয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট