ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ২১:০২ আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:০২

ফের বরখাস্ত গাজীপুরের সিটি মেয়র মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সোমবার মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে, যা মঙ্গলবার প্রকাশিত হয়।

মেয়র মান্নানের পূর্বের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করার পর নতুন অভিযোগপত্রে নাম আসায় তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের নতুন আদেশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছেনি।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তাকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়তে পারেন: শফিক রেহমানের বাসা থেকে ষড়যন্ত্রের নথি জব্দ: মনিরুল

এর আগেও জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০১৫ সালের ১২ মে গাজীপুরের জ্যোষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গৃহীত হওয়ায় ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। জামিনে কারামুক্তির পর গত ৩১ মার্চ ওই সাময়িক বহিস্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক এম এ মান্নান। গত ১১ এপ্রিল মেয়র মান্নানকে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন।

এরপর গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। অধ্যাপক এম এ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়তে পারেন: প্রাথমিকে বৃত্তি পেলো সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

উল্লেখ্য, পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বারিধারার নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে ২২টি মামলার সবগুলোতেই জামিন লাভের পর গত ২ মার্চ তিনি কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার দেড় মাসের মাথায় গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার মামলায় আবারও গ্রেপ্তার করে পুলিশ। এম এ মান্নান বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ
৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার