রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২৫, ১৫:২৯আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫:২৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্ত্রাসী আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুবসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলো–  আইয়ুব বাহিনীর প্রধান মো. আইয়ুব (৪৬)। সে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে। অপরজনের নাম জামশেদ আলম ওরফে জসিম উদ্দিন (৫৫)। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সুজাপুর এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রাঙ্গুনিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।’

এদিকে, শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার অভিযান পরিচালনা করে জামশেদ আলম ওরফে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। নগরীর ডাবলমুরীং থানার বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত