তাইওয়ানের ত্রাণ ফেরত পাঠালো বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
২২ এপ্রিল ২০১৬, ১৯:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:২৯

বাংলাদেশ-তাইওয়ান পতাকা তাইওয়ান থেকে আসা একটি ত্রাণবাহী জাহাজ বাংলাদেশে ঢুকতে দেয়নি সরকার। ওয়ার্ল্ড তাইওয়ানিজ চেম্বার অব কমার্স প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ত্রাণ হিসেবে ১০০ মেট্রিক টন চাল একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির কারণে ত্রাণবাহী ওই জাহাজকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ সরকার তাওয়ানের ওই ত্রাণবাহী জাহাজকে ফেরত পাঠায়।
জানা গেছে, বেসরকারি এনজিও ট্রান্সসেন্ড বাংলাদেশ, এ চাল দেশে আনার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন করে। কিন্তু সরকার এর স্পর্শকাতর দিক বিবেচনা করে  এই আবেদন নাকচ করে দেয়।
যোগাযোগ করা হলে দুর্যোগ ব্যবস্থাপনাসচিব মোহাম্মাদ শাহ কামাল বলেন, ‘এই এনজিওটি অনুদানের ওই চাল গ্রহণ করে দেশে আনার জন্য আবেদন করেছিল। আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত চেয়ে চিঠি পাঠাই। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এর চরম বিরোধিতা করে এ সংক্রান্ত সব কাজ বন্ধ রাখতে বলে আমাদের।  আমাদের সিদ্ধান্ত এনজিওকে জানিয়ে দেই। এরপর গত মাসেই ওই জাহাজ ফেরত পাঠানো হয়।’
আরও পড়তে পারেন: শফিক রেহমান  ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, তাইওয়ানের অনুদানের চাল বাংলাদেশে আসার জন্য জাহাজে তোলা হয়েছিল। কিন্তু বাংলাদেশে এ জাহাজকে ঢুকতে দেওয়া হয়নি।

ট্রান্সসেন্ড বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, আমরা চাঁদপুর অঞ্চলে কাজ করি। আমাদের উদ্দেশ্য ছিল নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে এ চাল বিতরণ করার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ‘ওয়ান চায়না’ নীতিতে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও এই নীতি অনুসরণ করা হবে। তিনি জানান আমাদের মধ্যে সম্পর্ক বাড়ছে এবং আমরা আশা করছি চীন থেকে ভিআইপি পর্যায়ের একটি সফর এ বছরে অনুষ্ঠিত হবে।

আরও পড়তে পারেন:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণতন্ত্রে অপরাধীদের জায়গা নেই: তথ্যমন্ত্রী

এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে দ্বিপক্ষীয় সফর করেন। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। সরকার সামরিক সরঞ্জামের একটি বড় অংশ চীন থেকে সংগ্রহ করে। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্প যেমন পদ্মা ব্রিজ এবং চার-লেন চিটাগাং হাইওয়ে চীনের সহায়তায় তৈরি হচ্ছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম