‘ইউপি নির্বাচন অর্থহীন, কমিশন সাক্ষী গোপাল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১৮:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৮:১৪

নজরুল ইসলাম খান চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অর্থহীন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি নির্বাচন কমিশনকেও ‘সাক্ষী গোপাল’ বলে অভিহিত করেন।
নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনও প্রতিফলন ঘটছে না। জবরদস্তি করে সরকারি দলের প্রার্থীরা বিজয়ী হচ্ছেন, আর নির্বাচন কমিশন সাক্ষী গোপালের মত বসে তা দেখছেন। এ ধরনের নির্বাচনের কোনও মানে হয় না।
আগের দুই ধাপের ইউপি নির্বাচনের মত তৃতীয় ধাপেও সরকারি দলের প্রার্থীদের জেতাতে পুলিশ ও প্রশাসন সহযোগিতা করেছে, এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, কারচুপি, কেন্দ্র দখল, বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সিল মেরে ব্যালটবাক্স ভরাসহ নির্বাচনে জোর করে জেতার জন্য যা করা দরকার সরকারি দলের প্রার্থীরা তা করেছেন।প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এসব কাজে বাধা না দিয়ে বরং সহযোগিতা করেছেন।
সিইসির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, আমরা কমিশনকে বলেছি নির্বাচনের সময় বিভিন্নস্থানে হামলা, ভাঙচুরসহ যেসব অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই সঙ্গে কমিশনারকে বলেছি যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে তার ভোট বন্ধ করে দিতে। কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন:   ইউপি নির্বাচন ২০১৬ সহিংসতা অনিয়মে সম্পন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচন, চলছে ভোট গণনা

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগের দুটি ধাপেও কমিশন আমাদের এভাবে আশ্বস্ত করেছিলেন, এবারও সেই একই আশ্বাস দিলেন। এই আশ্বাসকে আমরা আস্থায় নিচ্ছি না, আবার অনাস্থাও জানাচ্ছি না। দেখতে চাই কমিশন এবারের দাবির ক্ষেত্রে কী করেন। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত জানাব। 

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন মাহবুব উদ্দিন খোকন ও ইমরান সাহেল প্রিন্স। 

 /ইএইচএস/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস