জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুর রহমান ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৬:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৭:২০

মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দেখানো দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী সোমবার আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

সোমবার নির্ধারিত তারিখে মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নাকচ করে এই আদেশ দেন।

গত ১৮ এপ্রিল এ মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখান তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত। সেদিন তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন পুলিশের এই কর্মকর্তা। তবে আদালত শুনানির জন্য আজ ২৫ এপ্রিল সোমবার দিন ধার্য করেছিলেন।

একই মামলায় এর আগে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকেও গ্রেফতার করে পুলিশ। তিনিও বর্তমানে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে আছেন। 

আরও পড়ুন- এগুলো বিচ্ছিন্ন ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী 

কাশিমপুর কারাগারের সামনে সাবেক রক্ষীকে গুলি করে হত্যা

/এসআইটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান