জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের কথা সাংবাদিক শফিক রেহমান হয়তো জানতে পারেন, কিন্তু তিনি কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন রিমান্ডে থাকা শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান। আজ সোমবার ইস্কাটনের বাড়িতে শফিক রেহমানের অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।
সাংবাদিক সম্মেলনের পর বিকেলে পুনরায় যোগাযোগ করা হয় তালেয়া রেহমানের সঙ্গে।কিসের ভিত্তিতে এই মন্তব্য করেছেন জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও ঘটনা জানতে পারা, আর ঘটনার সঙ্গে জড়িত থাকা এক কথা নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের আদালত জয়কে অপহরণ ও আঘাত করার অভিযোগের বিষয়টি তো নাকচ করে দিয়েছে। সেখানে শফিক রেহমানকে জড়িয়ে পুলিশের দাবি সঠিক নয়।
পুলিশ বলছে, আপনাদের বাসায় এফবিআইয়ের ডকুমেন্টস পাওয়া গেছে, এই ডকুমেন্টস সম্পর্কে আগে থেকে আপনি কী জানতেন প্রশ্নের জবাবে তালেয়া রেহমান বলেন, না আমি এসব কিছুই জানিনা। আপনি তো তার স্ত্রী... প্রশ্ন করলে তালেয়ার পাল্টা প্রশ্ন- আপনি কি আপনার স্ত্রীকে সবকিছু বলেন?
আরও পড়ুন:
কাশিমপুর কারাগারের সামনে সাবেক রক্ষীকে গুলি করে হত্যা
তালেয়া রেহমান আরও বলেন, ‘আদালতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। নন স্টপ ইন্টারোগেশনের কারণে শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ ।শারীরিক নির্যাতনের কথা না বললেও মিথ্যা সাক্ষী দিতে রাজি করানোর জন্য শারীরিক নির্যাতন হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন শফিক রেহমান।
এপিএইচ/







