‘জয়কে অপহরণের কথা শফিক রেহমান হয়তো জানতেন কিন্তু জড়িত নন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৬:৩২আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৬:৩৪

  শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের কথা সাংবাদিক শফিক রেহমান হয়তো জানতে পারেন, কিন্তু তিনি কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন রিমান্ডে থাকা শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান। আজ সোমবার ইস্কাটনের বাড়িতে শফিক রেহমানের অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।
সাংবাদিক সম্মেলনের পর বিকেলে পুনরায় যোগাযোগ করা হয় তালেয়া রেহমানের সঙ্গে।কিসের ভিত্তিতে এই মন্তব্য করেছেন জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও ঘটনা জানতে পারা, আর ঘটনার সঙ্গে জড়িত থাকা এক কথা নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের আদালত জয়কে অপহরণ ও আঘাত করার অভিযোগের বিষয়টি তো নাকচ করে দিয়েছে। সেখানে শফিক রেহমানকে জড়িয়ে পুলিশের দাবি সঠিক নয়।
পুলিশ বলছে, আপনাদের বাসায় এফবিআইয়ের ডকুমেন্টস পাওয়া গেছে, এই ডকুমেন্টস সম্পর্কে  আগে থেকে আপনি কী জানতেন প্রশ্নের জবাবে তালেয়া রেহমান বলেন, না আমি এসব কিছুই জানিনা। আপনি তো তার স্ত্রী... প্রশ্ন করলে তালেয়ার পাল্টা প্রশ্ন- আপনি কি আপনার স্ত্রীকে সবকিছু বলেন?

আরও পড়ুন:   ‘জয়কে অপহরণের কথা শফিক রেহমান হয়তো জানতেন কিন্তু জড়িত নন’ কাশিমপুর কারাগারের সামনে সাবেক রক্ষীকে গুলি করে হত্যা

তালেয়া রেহমান আরও বলেন, ‘আদালতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। নন স্টপ ইন্টারোগেশনের কারণে শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ ।শারীরিক নির্যাতনের কথা না বললেও মিথ্যা সাক্ষী দিতে রাজি করানোর জন্য শারীরিক নির্যাতন হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন শফিক রেহমান।

এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ