শ্রদ্ধা জানাতে ভেড়া দিয়ে হৃদয় আঁকলেন কৃষক

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৪:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৪:৫৮
image

মহামারির মধ্যে বিচ্ছিন্ন হয়েছে বহু পরিবার। এই বিচ্ছিন্নতার কারণেই বেন জ্যাকসন তার এক প্রিয়জনকে বিদায় জানাতে পারেনি। অস্ট্রেলিয়ার এই কৃষক যখন চারশ’ কিলোমিটার দূরে নিউ সাউথ ওয়েলসে নিজের খামারে অবস্থান করছিলেন তখন কুইন্সল্যান্ডে দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে যান তার চাচী ডেব্বি।

করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে ব্রিজবেন থেকে চাচীর শেষকৃত্যে যোগ দেওয়ার সুযোগ পাননি বেন জ্যাকসন। ফলে নিজের ভেড়া ব্যবহার করে চাচীর প্রতি ভালোবাসা দেখানোর সিদ্ধান্ত নেন তিনি।

বেন জ্যাকসনের লক্ষ্য ছিলো ভেড়ার যখন ছেড়ে দেওয়া হবে তখন সেগুলো যেন বিশাল একটি হৃদয় আকৃতি নেয়। হাজার হাজার ভেড়া মাঠে ছেড়ে দেওয়ার পর সেগুলো বিশালাকার নেবে-এমনটাই লক্ষ্য ছিলো তার।

বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর তিনি একটি আনুমানিক আকার দিয়ে খাবার ছড়িয়ে দিতে সক্ষম হন। পরে ভেড়াগুলোকে সেখানে ছেড়ে দেন। আর এর ফলাফল ড্রোন ক্যামেরায় ধারণ করেন তিনি। অনলাইনে প্রকাশের পর বেন জ্যাকসনের সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

বেন জ্যাকসন বলেন, আমার সেখানে যাওয়ার এবং তাকে দেখার বা শেষকৃত্যে প্রার্থনা করার কোনও সুযোগ ছিলো না। ফলে আমি হতাশ এবং অসহায় হয়ে পড়ি-সত্যিই জানতাম না কি করতে পারি। কিন্তু যেহেতু আমি আগেই কিছুটা পশু খাওয়ানোর কাজ করেছি সেই কারণে আমি মাঠে বিশালাকার একটি হৃদয় আঁকার সিদ্ধান্ত নিলাম। যেটা সর্বোতভাবে ছিলো তার প্রতি আমার শ্রদ্ধা প্রদর্শন।’

গত সোমবার চাচী ডেব্বির শেষকৃত্য অনুষ্ঠানের আগেই ভিডিওটি স্বজনদের কাছে পাঠিয়ে দেন বেন জ্যাকসন। শেষকৃত্য অনুষ্ঠানে অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি দেখানো হয় ভিডিওটি।

গত কয়েক বছরে ভেড়া দিয়ে বেশ কিছু শিল্পকর্ম বানিয়েছেন বেন জ্যাকসন। বিভিন্ন প্রতীক আবার কখনও কোনও লোগোও বানিয়েছেন তিনি। তার এসব শিল্প কর্মের বড় ভক্ত ছিলেন তার চাচী।

/জেজে/
সম্পর্কিত
যে দেশ এখনও ফুটবল খেলে না!
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা