এত কঠিন মা!

ফিচার ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২০

সন্তান ফিটফাট হবে, এমনটা কোন মা-বাবা না চাইবে। কিন্তু ফিটনেসের প্রতি মরিয়া হয়ে উঠলেই বিপদ। যেমন বিপদে পড়েছে চীনের ঝেজিয়াং প্রদেশের ১৩ বছর বয়সী এক কিশোরী। ওই কিশোরী এমনিতে পাঁচ ফুট এক ইঞ্চি লম্বা। তবে ওজনটা বেড়ে হয়েছিল ১২০ কেজি। কিন্তু তাকে আরও লম্বা ও ফিটফাট বানাতে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছিলেন তার মা। মেয়েকে দিনে অন্তত তিন হাজারবার দড়িলাফ দিতে বাধ্য করতেন তিনি!

সকালে হাজারবার, দুপুরে ও রাতে হাজার বার করে মোট তিন হাজার। দিনের পর দিন এভাবে লাফাতে গিয়ে মেয়েটা একন হাঁটুর ব্যথায় জর্জরিত। এমনকি জয়েন্টের আরও কিছু স্থায়ী জটিলতাও দেখা দিয়েছে তার মধ্যে।

শুরুতে ওই কিশোরী সে তার ব্যথার কথা মাকে জানালেও মা ভাবতো- ব্যায়াম না করার জন্য এ বুঝি এক অজুহাত। ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারলেন ভুলটা তার নিজের। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় চীনের ফিটনেস জগতে। সবাই সবাইকে সতর্ক করতে লাগলো এই বলে যে, লম্বা বা ফিটনেস যেটাই বলুন, এর জন্য সারাদিন বাঁদরের মতো লাফালেই হবে না। সঙ্গে চাই উপযুক্ত পুষ্টি, ডায়েট ও পর্যাপ্ত ঘুম। সেইসঙ্গে বংশগত ব্যাপারটাও এড়িয়ে যেতে পারে না কেউ।

সূত্র: সিনহুয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা