অপারেশন থিয়েটারে কাঁদলেই...

ফিচার ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৩৪

ঘটনা আমেরিকার একটি হাসপাতালের। একটি আঁচিলের অস্ত্রোপচার করতে গিয়েছিলেন মিজ নামের এক নারী। ছুরি-কাঁচিতে ভীষণ ভয় তার। যতই চেতনানাশক দেওয়া হোক না কেন, মাস্ক পরা ডাক্তার আর নার্সদের হাঁটাচলা দেখেই বেচারি হয়ে যান নার্ভাস। কেঁদে ওঠেন ফুঁপিয়ে। তা দেখে ডাক্তাররা বেশ বিরক্তই হয়েছেন বলা যায়, তা না হলে কান্নাকাটির জন্য আলাদা করে ১১ ডলার চার্জ করে বসবেন কেন!

ঘটনা প্রকাশ করে হাসপাতালের বিলের কপি টুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সেটা। ছি ছি করে ওঠে সবাই। মার্কিন হেলথকেয়ার সিস্টেম নিয়ে আগে থেকেই যারা শাপ শাপান্ত করে আসছিলেন, তারাও পেয়ে গেলেন মওকা। মিজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কেউ লিখলেন, ‘কদিন পর দেখা যাবে শ্বাস নেওয়ার জন্য ১ ডলার, কথা বলার জন্য ৫ ডলার, দাঁড়ালে ১০ ডলার, নিজের অস্তিত্বের ফি ২ ডলার এসবও গুনতে হবে।’

আরেকজন লিখলেন, ‘আমেরিকার সেরা আবিষ্কারগুলোর মধ্যে একটা হলো রোগীর চিকিৎসার নামে টাকা খসানোর হাজারো উপায় খুঁজে বের করা।’

সূত্র: এনডিটিভি

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা