পেটের ভেতর এক কেজি লোহালক্কড়!

ফিচার ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৩:৩৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:৩৫

ঘটনা লিথুয়ানিয়ার। এক রোগী ভর্তি হলেন পেট ব্যথা নিয়ে। এক্সরে করে হা হয়ে গেলেন ডাক্তাররা। রোগীর পেট লোহালক্কড়ে ঠাসা! এরপর ক্লাইপেডা ইউনিভার্সিটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ঝাড়া তিন ঘণ্টা গলদঘর্ম হতে হলো সার্জনদের।

অস্ত্রোপচার করে পেটের ভেতর এটা ওটা পাওয়ার খবর প্রায়ই পাওয়া যায়। কিন্তু এ রোগীর পেট থেকে যে পরিমাণ লোহালক্কড় বের হলো তাতে ভরে গেলো সার্জিকেল থালাবাটি। গুনে দেখা মুশকিল, তাই ডাক্তাররা ওজন করে দেখলেন। কেজিখানেক পেরেক আর নাট-বল্টু গিলেছিলেন ওই লোক।

পেট থেকে উদ্ধারকৃত লোহালক্কড়ের মধ্যে কয়েক মিলিমিটারের নাট থেকে শুরু করে বড় স্ক্রু ও ব্লেডও ছিল। সৌভাগ্য যে, এগুলোর কোনওটি ওই লোকের ভেতরকার নাড়িভুঁড়ির ক্ষতি করেনি।

কেন তিনি এসব গিলেছেন এর উত্তর পাননি ডাক্তাররা। তবে জানা গেলো এক কেজি নাট-বল্টু গিলেছেন মাত্র এক মাসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাই ওই রোগীর মনের চিকিৎসাও করানো হবে বলে জানা গেলো ক্লাইপেডা হাসপাতালের ফেসবুক পেজে পাওয়া খবরে।  

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা