অনেক কাজের সানগ্লাস

ফিচার ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ১৭:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:৩৬

ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট চলছেই। আর বিচিত্র ফ্যাশনের প্রশ্নে বরাবরই এগিয়ে থাকে জাপানিরা। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা আদতে করোনাভাইরাস ঠেকানোর মাস্ক নয়—আগাগোড়া একখানা সানগ্লাস। জাপানি যে প্রতিষ্ঠান এ সানগ্লাস তৈরি করেছে তার নামটাও অদ্ভুত—জেডজিএইচওয়াইবিডি।

প্রচণ্ড বাতাস কিংবা ধুলোবালি, দুটোই ঠেকাতে পারবে এই গ্লাস। উচ্চমানসম্পন্ন পলিকারবোনেট দিয়ে তৈরি চশমাটির আকার সাড়ে ১৬ বাই ১৪ সেন্টিমিটার। এমনকি এতে কুয়াশাও আটকাবে না। এমনকি এটি শুধু চোখ নয়, নাক ও মুখকেও বাঁচাবে ক্ষতিকর অতিবেগুণী রশ্মি থেকে।

সূর্যের অতিবেগুণী রশ্মি থেকে বাঁচাবে এ চশমা

এ ধরনের গ্লাস তৈরির একটা উদ্দেশ্যও আছে বৈকি। নির্জনে হাঁটাচলায় কেউ যেন ছিনতাইকারীর স্প্রের শিকার না হন সেটাও ভেবেছেন সানগ্লাসটির নির্মাতারা। সৈকতে যাওয়ার পর যদি দেখেন সানস্ক্রিন আনতে ভুলে গেছেন, তাতেও কাজে দেবে এ চশমা। আবার কোনও সেলিব্রেটি যদি নির্ঝঞ্জাটভাবে রাস্তায় হাঁটাহাঁটি করতে চান, এ চশমা পরলেই হলো।

ধুলাবালি থেকে গোটা মুখটাকেই বাঁচাবে এ চশমা  

আমাজন জাপানে এ চশমা বিক্রি হচ্ছে ২০০০ ইয়েনে। বাংলাদেশি টাকায় যা দেড় হাজার টাকার কিছু বেশি। কিনতে চাইলে এর সঙ্গে অবশ্য যোগ হবে শিপিং খরচটাও।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা