নিজেকেই খুঁজলেন আধাঘণ্টা

ফিচার ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ২১:০১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১০

তুরস্কের উত্তর-পশ্চিমের শহর ইনেগোল। বেহান মুতলুর বাড়ি সেখানেই। রাতে বন্ধুর সঙ্গে মদ গেলার পর ৫১ বছর বয়সী মুতলুর মনে হলো এবার বনবাসে চলে যাওয়া যায়। সিদ্ধান্তে অটল রইলেন। পাশেই বিস্তৃর্ণ জঙ্গল। সেখানে গিয়ে একটা ঘরও পেলেন যুৎসই। এরপর হারিয়ে গেলেন ঘুমের অতলে। এদিকে স্বামী রাতে ফেরেনি বলে থানায় হাজির মুতলুর স্ত্রী। অনুরোধ জানালেন ‘নিখোঁজ’ স্বামীকে খুঁজে বের করার।

ইনেগোল, তুরস্ক

পরদিন ভোরে ওই জঙ্গলেই শুরু হলো খোঁজাখুঁজি। ততক্ষণে ঘুম ভাঙে মুতলুর। বেরিয়ে দেখেন একদল লোক কাকে যেন খুঁজছে। সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে নিজেও যোগ দিলেন ওই দলে। এভাবে কেটে গেলো প্রায় আধাঘণ্টা। সবাই যখন ‘মুতলু’ বলে চিৎকার করছে তখন হুঁশ ফেরে তার। জানতে চাইলেন, লোকজন কোন মুতলুকে খুঁজছে। লোকজন জানালো— ‘বেহান মুতলুর সন্ধানে আছি।’ তারপর?

টি-২৪ নামের স্থানীয় এক গণমাধ্যমকে মুতলু বললেন, ‘নিজের নামটা শোনার পর পিঠ দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেলো। বললাম, আমিই বেহান মুতলু। কিন্তু ওরা আমার কথা বিশ্বাসই করলো না। তারা আমাকে খুঁজেই চললো! পরে আমার বন্ধু মেসুত যখন এলো তখন ঘটনা পরিষ্কার হয়।’

সূত্র: এপি

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা