স্টিলের মতো শক্ত কাঠ আবিষ্কার (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৬:৫২আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৫২

প্রসেসড উড তথা প্রক্রিয়াজাত করা কাঠ বাজারে গেলেই মিলবে। তবে ওটা দিয়ে কি আর স্টিলের কাজ হবে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা কাঠকে এমনভাবে প্রক্রিয়াজাত করেছেন যাতে কাঠ হয়ে উঠেছে ইস্পাতের মতো শক্ত। এমনকি ওই কাঠ দিয়ে স্ক্রু-পেরেকও বানিয়ে দেখিয়েছেন গবেষকরা।

প্রক্রিয়াজাত করা কাঠের তৈরি একটি ছুরি দিয়ে গবেষকদের স্টেক কাটতেও দেখা গেছে অবলীলায়। তারা বলছেন, কাঠে মরিচা ধরে না। তাই এ ছুরি যতবারই ধোয়া হোক, এর ধার কমবে না।

কাঠের ছুরিতে কাটা হচ্ছে স্টেক

কীভাবে বানানো হলো ইস্পাতসম এ কাঠ? প্রথমেই বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় কাঠ থেকে সেলুলোজ ও লিগনিন নামের উপকরণগুলো সরিয়ে ফেলেছেন। যেগুলোর কারণে কাঠ নরম হয় ও সহজে বাঁকানো যায়। এরপর কিছু রাসায়নিক ব্যবহার করে কাঠ থেকে বের করেছেন সমস্ত পানি। সেইসঙ্গে প্রয়োগ করেছেন তাপ ও চাপ। এতে বেড়েছে ঘনত্ব। এই অবস্থাতেই শক্ত কাঠটিকে কেটে বিভিন্ন রূপ দিয়েছেন তারা।

বিজ্ঞানীরা জানালেন, এ কাঠের ওপর একটি মিনারেল তেলের প্রলেপও দেওয়া হয়। যার কারণে এর স্থায়িত্ব ইস্পাতের চেয়ে বহুগুণে বেড়ে যায়।

দেখুন কাঠের ছুরি ও কাঠের টুকরো কাঠের পেরেক লাগানোর ভিডিও

সূত্র: নিউ সায়েন্টিস্ট

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার