সবচেয়ে বয়স্ক পাখি

ফয়সল আবদুল্লাহ
১৩ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:০০

নাম তার উইসডম। নামের মতোই যেন কত যুগের স্মৃতি বয়ে বেড়াচ্ছে ও। ১৯৫৬ সালে যখন তার পায়ে রিং পরানো হলো তখন কেউ ভাবেনি, উইসডম নামের অ্যালবাট্রসটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বুনো পাখি।

উইসডমের বয়স এখন ৭০ বছর। মার্কিন নৌঘাঁটিতে পাখিটাকে যিনি আবিষ্কার করেছিলেন, সেই গবেষক এখন বেঁচে নেই। অথচ ৭০ বছরেও উইসডম ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলেছে।

খাঁচার পাখির মধ্যে সবচেয়ে বেশি আয়ু পেতে দেখা গেছে কাকাতুয়াকে। একশ বছরও বাঁচে ওরা। কিন্তু বুনো পরিবেশে এর অর্ধেক সময়ও বেঁচে থাকা কঠিন। অবশ্য চলাফেরার পথে তেমন কোনও বাধা না থাকাতেই অবলীলায় উড়ে বেড়াচ্ছে উইসডম।

৬৬ বছর বয়সে ডিমে তা দেওয়া অবস্থায় ক্যামেরাবন্দি উইসডম

‘প্রতিবছরই যখন উইসডম নামের অ্যালবাট্রসটি তার ডেরায় ফিরে আসে, আমরা সামুদ্রিক পাখির আয়ু ও জীবনাচার সম্পর্কে নতুন কিছু জানতে পারি।’ এমনটা জানালেন ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের গবেষক বেথ ফ্লিন্ট।

গত দশ বছর ধরেই গবেষকদের ভাবিয়ে তুলেছে উইসডম। বয়স বাড়লেও এখনও সে খাবারের সন্ধানে উড়ে যায় হাজার মাইল। আবার ততটা পথ উড়ে ফিরে আসে ছানাদের খাবার দিতে।

মার্কিন বন্যপ্রাণী বিশেষজ্ঞ জন ক্লাভিটার জানালেন, ‘আমার মনে হয় বেশ কয়েক বছরের চেষ্টায় উইসডম এখন জানে কী করে শিকারি প্রাণীদের হাত থেকে নিজেকে বাঁচাতে হয়। আর জিনিসপত্র সংগ্রহ বা খাবার বাছাই করাও শিখে গেছে। বিশেষ করে সে জানে কী করে এখনকার প্লাস্টিক দূষণ ও মাছ ধরার জাহাজের বর্জ্যগুলো এড়িয়ে চলতে হয়।’

অ্যালবাট্রস কয়েক বছর পর পর মাত্র একটি করে ডিম পাড়ে। উইসডমের কাছাকাছি থাকা গবেষকদের মতে, এ পর্যন্ত পাখিটা ৩০-৩৬টার মতো ছানা ফুটিয়েছে।

সূত্র: উইকিপিডিয়া ও এনপিআর ডটঅর্গ

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার