যে প্রাণীর অক্সিজেন লাগে না!

ঘটনা সত্য ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:২৯

একটি অতিক্ষুদ্র অ্যামিবারও বেঁচে থাকতে অক্সিজেন লাগে। কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত কেবল একটি প্রাণীরই সন্ধান পেয়েছেন, যার বেঁচে থাকতে এক ফোঁটা অক্সিজেন লাগে না। এমনকি শ্বাস-প্রশ্বাস জাতীয় কাজও এর মধ্যে দেখা যায়নি। কিন্তু ওটা বংশবিস্তার চালিয়ে যাচ্ছে দেদার।

আণুবীক্ষণিক প্রাণীটা মূলত এক ধরনের পরজীবী। নাম—হেনেগুইয়া সালমিনিকোলা। স্যামন মাছের গায়েই বেঁচে থাকে ওটা।

এ প্রাণীর অক্সিজেন না লাগার বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে আবিষ্কার করেন ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরা। বারবার পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন সালমিনিকোলার কোষে নেই আমাদের চেনা মাইটোকন্ড্রিয়া। যেকোনও প্রাণিকোষের জন্য যেটাকে বলা হয় পাওয়ার হাউজ। ওই মাইটোকন্ড্রিয়াতেই জ্বালানি হিসেবে অক্সিজেন ব্যবহৃত হয়ে শক্তি উৎপাদন করে। সালমিনিকোলার ভেতর উপাদানটি না থাকায় এটি ভিন্ন কোনও প্রক্রিয়ায় স্যামন মাছের শরীর থেকে খাবার কিংবা শক্তি শুষে নেয়।

এর আগে অ্যামিবা ও কিছু ফাঙ্গাসের মতো এককোষী কয়েক ধরনের প্রাণীকে অক্সিজেনহীন পরিবেশ (যাকে বলে অ্যানারোবিক এনভায়রনমেন্ট) বেঁচে থাকতে দেখা গেছে। কিন্তু হেনেগুইয়া সালমিনিকোলা একাধিক কোষবিশিষ্ট পরজীবী হলেও এটার একেবারেই অক্সিজেনের প্রয়োজন হয় না।

অনেকটা জেলিফিশের মতো দেখতে পরজীবী প্রাণীটির অক্সিজেন ছাড়া বেঁচে থাকা ও সংখ্যা বৃদ্ধির বিষয়টি গবেষকদের এখনও ভাবালেও কেউ বলছেন, বিবর্তনের কারণেই এমনটা হয়েছে। অন্য সব প্রাণীর কোষ ও ডিএনএ দিনে দিনে যত জটিল হয়েছে তত বেড়েছে অক্সিজেন-জ্বালানির চাহিদা। সালমিনিকোলার ক্ষেত্রে তেমনটা হয়নি বলেই এর মধ্যে গড়ে ওঠেনি মাইটোকন্ড্রিয়ান জিনোম।

সূত্র: লাইভ সায়েন্স

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার