ঢেকুর তুলে বিশ্বরেকর্ড

ঘটনা সত্য ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:০০

আপনার ঢেকুরের শব্দে কি গভীর ঘুমে আচ্ছন্ন কেউ লাফিয়ে উঠে পড়ে? তবে গিনেজ বুকে নাম লেখানোর স্বপ্নটা দেখতেই পারেন। কারণ বিশ্বরেকর্ডের আইটেম হিসেবে আছে ঢেকুরের শব্দও। সম্প্রতি যাতে রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার নেভাইল শার্প। ভেঙেছেন দশ বছরের পুরনো এক ইংরেজ ‘ঢেকুরবিদ’ পল ডানের রেকর্ড।

কত জোরে ঢেকুর তুলেছিলেন নেভাইল? শব্দ মাপার এককে রেকর্ড গড়া ঢেকুরটার শক্তি ছিল ১১২ দশমিক ৪ ডেসিবল। যা কিনা দেয়াল ফুটো করার বৈদ্যুতিক ড্রিল মেশিনের শব্দের চেয়েও বেশি!

কিশোরবেলা থেকেই জোরসে ঢেকুর তুলতেন নেভাইল। শুরুর দিকে এ নিয়ে সবাই বিরক্ত হলেও ভাগ্য খুলে যায় বিয়ের পর। ঢেকুরের শব্দ খানিকটা বাড়তেই তার স্ত্রী বললেন, তোমাকে দিয়েই হবে! উৎসাহের চোটে দিনরাত শুরু করলেন প্র্যাকটিস। আর রেকর্ড ভাঙার জন্য ৫১ বছর বয়সী নেভাইল তার ঢেকুর-চর্চা চালিয়ে গিয়েছিলেন গত পাঁচ বছর ধরে। অবশেষে গিনেজের স্বীকৃতি মেলার পর তুললেন তৃপ্তির ঢেকুর।

ঢেকুরের রেকর্ডে আছে নারী-পুরুষ ক্যাটাগরি। ইতালির এলিসা ক্যাগননির ১০৭ ডেসিবেলের রেকর্ডটা এখনও কোনও নারী ভাঙতে পারেননি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার