ডলফিন আসে মানুষ দেখতে

ঘটনা সত্য ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ০৩:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪

আমাদের সৈকতের অদূরে ডলফিনের দল খানিকটা উঁকি-ঝুঁকি দিলেই সেটা চলে আসে গণমাধ্যমে। কিন্তু অস্ট্রেলিয়ার পশ্চিমের সৈকত মাংকি মিয়ায় গেলে দেখা যাবে উল্টো চিত্র। সেখানে একেবারে তীরে এসে মানুষকে ‘হাই-হ্যালো’ বলে যায় ডলফিনেরা। রুটিনে একচুলও হেরফের হয় না। প্রতিদিন দু-চারটে ডলফিন আসবেই। মানুষের হাত থেকে আস্ত মাছ না খেয়ে যাবেই না ওরা।

শুরুটা হয়েছিল ১৯৬০ সালে। তখন স্থানীয় জেলেরা বটলনোজ ডলফিনের খাবারের জন্য ছুড়ে মারতো মাছ। ১৯৮০ সালের দিকে অবস্থা এমন হলো যে মাংকি মিয়া সৈকতের ডলফিনেরা মানুষের দেওয়া খাবারের ওপরই নির্ভরশীল হয়ে পড়লো। গবেষকরা এটাকে ভালো চোখে দেখলেন না। কারণ এতে করে ডলফিনগুলো শিকার করে খাওয়া ভুলে যাবে এবং অকালেই মারা পড়বে। ওই সময় সৈকতে ডলফিনের আনাগোনা ছিল সবচেয়ে বেশি। পরে খাবারে টান পড়ার কারণেই তাদের সংখ্যা কমতে থাকে।

ডলফিন আসে মানুষ দেখতে

ওই অঞ্চলের মেরিন পার্ক সমন্বয়ক লিউক স্কিনার এবিসি নিউজকে জানালেন, ‘এখন আমরা তাদের চাহিদার ১০ শতাংশ খাবার দেই।’

এদিকে ডলফিনগুলোও বুঝে নিয়েছে ব্যাপারটা। তারাও ঝাঁক বেঁধে আর আসে না। দুই-আড়াইশ’ ডলফিন পালা করে আসে। দিনে চার-পাঁচটা এসে পর্যটকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ সেরে যায়। আর তাদের সান্নিধ্যে সময় কাটাতে সৈকতটিতে বছরে বেড়াতে আসে প্রায় এক লাখ পর্যটক।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার