শহরটা দেখতে মানুষের মতো (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৪:০৬ আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪:০৬

ইতালির ছিমছাম শহর সেন্টুরাইপ। সিসিলির পাহাড়ের ওপর সমতলজুড়ে এর অবস্থান। এ কারণে শহরটাকে সিসিলির ব্যালকনি বলেও ডাকা হয়। এ শহর থেকে দেখা যায় ইতালির পাহাড়রাজ্যের দারুণ সব ভূদৃশ্য। কিন্তু যতই ওপরে উঠবেন, পাহাড় ছাড়িয়ে চোখ যাবে শহরটার দিকেই। বিশেষ করে উড়োজাহাজে করে শহরের কোনও বাসিন্দা নিচে তাকালেই আঁতকে উঠবেন—এ কোন ভূতের পেটে থাকিরে বাবা!

সেন্টুরাইপের মানচিত্রটাই এর জন্য দায়ী। দেখতে অবিকল মানুষের মতো। যে কিনা ভূতের মতোই হাত-পা ছড়িয়ে আছে শিকার ধরার অপেক্ষায়।

সেন্টুরিপের এ আকৃতি ধরা পড়েছে বেশিদিন হয়নি। গুগল আর্থে প্রথম বিষয়টা ধরতে পারেন স্থানীয় আলোকচিত্রী আন্দ্রিয়া পেরি। এরপর তিনি ড্রোন উড়িয়ে তুলে ফেলেন শহরটির চোখ ধাঁধানো কিছু ছবি।

প্রথম দিকে তো আন্দ্রিয়ার ছবি কেউ বিশ্বাসই করতে পারছিল না। পরে গুগল আর্থ ঘেঁটে সবাই বুঝতে পারে, শহরটা সত্যিই এমন।

রাতের বেলায় সমস্ত বাড়িঘরে যখন বাতি জ্বলে ওঠে তখন শহরটা সত্যিই যেন জীবন্ত হয়ে ওঠে।

 

দেখুন ভিডিও

 

/এফএ/
সম্পর্কিত
ইউরোপে কি আরব বসন্তের পুনরাবৃত্তি, ৯ দেশের বিক্ষোভ কি সমন্বিত?
লেক কোমোর ধারে পুরোনো ভিলায় ফিরেছে আদি জৌলুশ
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত