এ ভেড়ার দাম জানেন?

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১৬:৪০আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:৪২

নাম ‘লাদুম শিপ’, আদি নিবাস সেনেগাল। আরেক নাম ‘কিং অব শিপ’। আদতেই সে ভেড়াপালের রাজা। কারণ, জাত ঠিকঠাক আর সাইজটা মাপমতো থাকলে একটি লাদুম ভেড়ার দাম ঠেকতে পারে ৮৫ হাজার ডলারে। খোলা বাজারের দর অনুযায়ী বাংলাদেশি টাকায় একটি দশাসই লাদুম ভেড়ার দাম ছাড়িয়ে যাবে কোটি টাকা!

মৌরিতানিয়ার ‘তৌবায়ার’ ও মালির ‘বালি-বালি’ নামের দুটো ভেড়ার জাতের শংকর এটি। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে লাদুমের ব্যাপক কদর। আর তাই যে দেশের ৪০ ভাগ মানুষ দিনে মাত্র ২০০ টাকা আয় করে, সেখানে ভেড়ার দাম কোটি টাকা উঠলে তো চোখ ছানাবড়া হবেই।

একটি বড়সড় লাদুম ভেড়ার উচ্চতা হতে পারে ১ দশমিক ২ মিটার পর্যন্ত। ওজন উঠতে পারে ১৭৫ কেজি। তবে এর বিশেষত্ব আছে পশম ও সিংয়ে। পশম বেশ মসৃণ আর সিংটা দারুণ বাঁকানো। দেখতে তো বটেই, চলনেও বেশ রাজসিক ভাব আছে এই ভেড়ার।

সেনেগালের মেষপালক আবু কানের এ ভেড়াটির দাম প্রায় ২২ লাখ টাকা

আফ্রিকান গণমাধ্যম কোয়ার্টজ আফ্রিকাকে সেনেগালের শেফ ফাতু সেন জানালেন, ‘লাদুমের মালিক হওয়া মানেই আপনি অন্যদের চেয়ে আলাদা হয়ে গেলেন। আমরা সন্তানদেরও দেখলাম এমন ভেড়া যার কাছে দেখবে, তাকে আহামরি কিছু ভাবতে শুরু করে। লাদুম হলো তারকাদের জন্য, সাধারণের জন্য নয়।’

জানা গেলো, সেনেগালের তারকা বাস্কেটবল খেলোয়াড় গরগুই দিয়েংয়ের রীতিমতো একখানা লাদুম খামার আছে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু