তিন দিনে ৩ কেজি গামি খেয়ে ছয় দিন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ২২:০২আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২২:০২

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ট্রাকচালক নাথান রিমিংটন (৩৩) গামি ক্যান্ডির প্রতি অতিরিক্ত ভালোবাসার মাশুল গুনেছেন হাসপাতালে শুয়ে। মাত্র তিন দিনে তিনি খেয়ে ফেলেছিলেন ৩ কেজি হারিবো কোলা জেলি গামি। যার ক্যালরি প্রায় ১০ হাজার ৪৬১ কিলোক্যালরি। এর পরই শুরু হয় ভয়াবহ পেটব্যথা, ঘাম, রক্তচাপ বৃদ্ধি এবং ঠান্ডা ঘামের উপসর্গ।

রিমিংটন জানান, তিনি অনলাইনে আমাজন থেকে গামি অর্ডার করেছিলেন শুধু খাওয়ার ইচ্ছে থেকে। কিন্তু খাওয়ার তৃতীয় দিনেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা ভেবেছিলেন, এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। তবে একাধিক পরীক্ষায় দেখা যায়, তার পরিপাকতন্ত্রে অস্বাভাবিক মাত্রায় জেলাটিন জমে আছে।

পরীক্ষার ফলে জানা যায়, রিমিংটনের তীব্র ডাইভার্টিকুলাইটিস নামের এক ধরনের অন্ত্রের প্রদাহজনিত রোগ দেখা দিয়েছে। এই রোগে বৃহদান্ত্রের প্রাচীরে ছোট ছোট থলি বা ফোলাভাব (ডাইভার্টিকুলা) তৈরি হয়, যা সংক্রমণ বা প্রদাহ সৃষ্টি করে। চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত জেলাটিন বা কিছু নির্দিষ্ট উপাদান খাওয়ার ফলে অন্ত্রের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে, এমনকি ব্লকেজও দেখা দিতে পারে। এর সঙ্গে জ্বর, বমি, হজমে সমস্যা এবং কাঁপুনি দেখা দিতে পারে।

রিমিংটনের মুখে খাবার বন্ধ রেখে তাকে শিরায় তরল চিকিৎসা দেওয়া হয়। তিনি ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সম্ভবত এখন থেকে গামি দেখলেই ভয় পাবেন তিনি।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ