‘ককরোচ জনতা পার্টি’, ৩ দিনেই লাখো সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৬, ১৯:৩৩আপডেট : ২০ মে ২০২৬, ১৯:৩৩

মাত্র এক সপ্তাহ আগেও বোস্টনে চাকরির আবেদন করছিলেন ৩০ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দিপকে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করে ভারতের প্রধান বিচারপতির দেওয়া একটি মন্তব্য সব ওলটপালট করে দিলো। নেটদুনিয়ার সেই অপমানকেই রাজনৈতিক পরিচয়ে রূপ দিয়ে মাত্র তিন দিনে অভিজিৎ গঠন করেছেন ‘ককরোচ জনতা পার্টি’। অভিনব এই দল ইতোমধ্যে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে সদ্য স্নাতক শেষ করা অভিজিৎ দিপকে এক সাক্ষাৎকারে জানান, প্রধান বিচারপতির মন্তব্য ভারতের জেন-জি বা তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘সংবিধানের রক্ষক হিসেবে প্রধান বিচারপতি যেখানে আমাদের বাকস্বাধীনতা রক্ষা করবেন, সেখানে শুধু মতামত প্রকাশের জন্য তিনি আমাদের তেলাপোকার সঙ্গে তুলনা করলেন! এটি অত্যন্ত বেদনাদায়ক।’

প্রধান বিচারপতি অবশ্য পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে বলেছেন, যারা কেবল ক্ষোভ প্রকাশ করে কিন্তু নিজেরা কিছু করে না, তাদের উদ্দেশ্যে এই মন্তব্য ছিল। তবে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে অভিজিৎ বলেন, ‘তিনি বলেছেন যাদের ডিগ্রি নেই তাদের কথা বলা হয়েছে। ভারতের গ্রামীণ অঞ্চলের বহু তরুণ প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেয়ে দিনমজুরের কাজ করে। তাহলে কি তাদের গণতন্ত্রে কথা বলার অধিকার নেই?’

শুরুতে এটি কেবলই একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড মনে হলেও, মাত্র চার দিনে দলটির ওয়েবসাইটে ২ লাখের বেশি মানুষ নিবন্ধিত হয়েছেন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। আম আদমি পার্টির সাবেক এই যোগাযোগ প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তরুণদের নির্দেশ অনুযায়ী তারা অন্য কোনও রাজনৈতিক দলকে এই আন্দোলনে জড়াতে দেবেন না এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন।

ইতোমধ্যে দলটির ওয়েবসাইটে পাঁচ দফার একটি আদর্শিক এজেন্ডা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—কোনও প্রধান বিচারপতি অবসর গ্রহণের পর রাজ্যসভার আসন বা সরকারি পুরস্কার পাবেন না; বৈধ ভোট মুছে ফেলা নির্বাচন কমিশনারকে ইউএপিএ আইনে গ্রেফতার করা হবে; নারীদের জন্য ৩৩ শতাংশ নয় বরং ৫০ শতাংশ আসন ও মন্ত্রিসভায় অর্ধেক পদ সংরক্ষণ করা হবে এবং আম্বানি ও আদানি গোষ্ঠীর মালিকানাধীন সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করা হবে।

দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিজিৎ বলেন, ‘ভারতে গত ১০-১২ বছর ধরে শুধু হিন্দু-মুসলিম রাজনীতি চলছে। অথচ তরুণরা কর্মসংস্থানের অভাব ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো সংকটে ভুগছে। আমরা তরুণদের কথা শুনব এবং ভারতের এই চেনা রাজনৈতিক ধারাকে বদলে দেব।’

২০২৯ সালের নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে কি না কিংবা তহবিলের ব্যবস্থা কীভাবে হবে, তা নিয়ে তাড়াহুড়ো না করে একটি পূর্ণাঙ্গ কৌশল সাজাতে কিছুটা সময় চেয়েছেন এই তরুণ প্রতিষ্ঠাতা।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
সর্বশেষ খবর
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
রাজধানীতে পাঁচ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
রাজধানীতে পাঁচ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা