ড্রেন নাকি ফার্নিচারের শোরুম!

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ১৬:৫৬আপডেট : ২১ মে ২০২৬, ১৬:৫৬

বর্ষা মৌসুমের আগে প্রতিবছরের মতো এবারও মুম্বাইয়ের নালা ও ড্রেনগুলো পরিষ্কার করতে নেমেছিল সিটি করপোরেশন (বিএমসি)। কিন্তু ড্রেনের ভেতর থেকে কাদা আর প্লাস্টিক তুলতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের চোখ চড়কগাছ! ড্রেনের ভেতর থেকে একে একে বেরিয়ে এলো সোফা, তোশক, টেবিল, বিছানা ও রেফ্রিজারেটর। জিনিসপত্রগুলো এমনভাবে সাজানো ছিল, যা দিয়ে অনায়াসেই একটি পুরো ঘর আসবাবপত্রে সাজিয়ে নেওয়া সম্ভব। শুধু ঘরের আসবাবপত্রই নয়, ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে একটি আস্ত অটোরিকশা এবং পুলিশ স্টেশনের ব্যারিকেডও।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) ড্রেন পরিষ্কারের অভিযানে পাওয়া এই অদ্ভুত জিনিসপত্রের তালিকা প্রকাশ করেছে। পূর্ব শহরতলির সাকি নাকা পুলিশ স্টেশনের একটি ব্যারিকেড, লোহার ডাস্টবিন এবং শিল্পবর্জ্যের কারণে কিছুটা গলে যাওয়া একটি আস্ত অটোরিকশা ড্রেন থেকে টেনে তোলা হয়েছে। মুম্বাইয়ের বাসিন্দারা যে মিঠি নদীর সঙ্গে যুক্ত এই নালাগুলোকে ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করছেন, এই ঘটনা তারই প্রমাণ। এর আগের বছরগুলোতেও ড্রেন পরিষ্কার করতে গিয়ে আস্ত নারকেল গাছের গুঁড়ি, মানুষের কঙ্কাল, দুই চাকার মোটরযান এবং স্টিলের আলমারির মতো ভারী জিনিসপত্র পাওয়া গিয়েছিল।

নালাগুলোতে এভাবে অবৈধভাবে ময়লা ফেলার কারণে বর্ষার আগে মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বন্যায় মুম্বাইয়ে বহু মানুষের প্রাণহানি ঘটে। অথচ এবার পূর্ব শহরতলির মূলুন্দ থেকে কুরলা-চেম্বুর বেল্ট পর্যন্ত বিস্তৃত ১২৫টি প্রধান নালার মাত্র ২০ শতাংশ কাদা ও বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়েছে। কুরলা, সাকি নাকা ও গোভান্দি-মানখুর্দ অঞ্চলের নালাগুলো থেকে এসব আসবাবপত্র উদ্ধার করা হয়। কিছু এলাকায় নালাগুলোর পানি শিল্পবর্জ্যের কারণে সবুজ রঙ ধারণ করেছে।

মুম্বাইয়ের প্রায় ৩০০টি প্রধান নালা এবং শত শত ছোট ড্রেন পরিষ্কারের এই বিশাল কর্মযজ্ঞ আগামী ৩১ মে’র মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পৌর কমিশনার (প্রকল্প) অভিজিৎ বাঙ্গার। সাকি নাকা মেট্রো স্টেশনের মতো নিচু এলাকাগুলোতে সাকশন মেশিনের সাহায্যে ভূগর্ভস্থ ড্রেন পরিষ্কারের কাজ চলছে। ড্রেনের মুখে লোহার জাল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভারী বর্জ্য ভেতরে ঢুকতে না পারে। বিএমসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নগরবাসীর প্রতি নদী বা ড্রেনে শক্ত বর্জ্য, ভাসমান ময়লা বা এমন ভারী জিনিসপত্র না ফেলার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
সর্বশেষ খবর
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা