কালো টাকা প্রসঙ্গে নীরব অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ০১:১৬ আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:৫৫

জাতীয় সংসদে বাজেট ২০১৬-১৭ পেশ করেন অর্থমন্ত্রী কালো টাকা সাদা করা বা না করার বিষয়ে এবারও নীরব থেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায়ও তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে সেবার  কালো টাকার বিনিয়োগের  সুযোগ রাখা হয়। এবারও তার আলোচনায় আসেনি কালো টাকার বিষয়টি।
তবে আগেই কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।
এর আগে অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন, ‘জাতীয় সংসদের এমপিদের অনুরোধেই কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখতে বাধ্য হচ্ছি।’
উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ বাড়তি কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়। ধারণা করা হচ্ছে, বিগত দিনের মতোই নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানায় এবারও কালো টাকা বিনিয়োগের সুযোগ বহাল থাকছে। এ টাকা যে কোনও খাতে বিনিয়োগ করা যাবে। এছাড়া ফ্লাট ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়েও বিনা প্রশ্নে কালো টাকা বৈধ করার সুযোগ হয়তো থাকবে।

 আরও পড়ুন: অনিশ্চিত স্থানীয় শাসনকে দুষলেন অর্থমন্ত্রী

/এসআই/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা