দুর্ঘটনার কারণ: ধীর ও দ্রুতগতির গাড়ি একই সড়কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৬, ২১:৪৭ আপডেট : ১১ জুন ২০১৬, ২২:২৭

সড়ক দুর্ঘটনা ধীরগতি ও দ্রুতগতির গাড়ির একই সঙ্গে মহাসড়কে চলাচলকে দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এমন দৃশ্য বিদেশে দেখা যায় না। আমাদের দেশেই ধীরগতি ও দ্রুত গতির গাড়ি এক সঙ্গে চলাচল করছে। দুর্ঘটনা রোধে পরিবহন মালিকদেরও সচেতন হতে হবে।
‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, জনসচেতনতা ও আইনের প্রয়োগ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি সাবেক এই মন্ত্রী একথা বলেন। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগারের মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় ঐক্য। সংগঠনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. এআই মাহবুব উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের দেশে প্রতিবছর যে হারে গাড়ির সংখ্যা বাড়ছে, সে হারে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না। দক্ষ চালক গড়ে তুলতে প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী রেজা বলেন, অনেক মহাসড়কের অবস্থা ভাল নেই। এগুলো দ্রুত মেরামত করতে হবে। এ ছাড়া মহাসড়কের ত্রুটিও দূর করতে হবে। তাহলেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, বারবার বলার পরও মালিকরা চালকদের নিয়োগপত্র দিচ্ছেন না। শ্রমিক কল্যাণ তহবিলও চালু হয়নি। এ কারণে চালক-শ্রমিকরা হতাশায় আছেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক সোলাইমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: 

বিএনপি নেতাদের কপালে জামায়াত নেতার চুম্বন

ডিএমপি সদর দফতরের পাশে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই

ওএফ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ