বিশেষ অভিযানের তৃতীয় দিন

৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৩:৪২আপডেট : ১৩ জুন ২০১৬, ১৩:৪৫

গ্রেফতার গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযানের তৃতীয় দিনে সারাদেশে ৩৪ জঙ্গিসহ ৩২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৃতীয় দিনের অভিযানে সারাদেশে ৩২৪৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ৩৪ জঙ্গি রয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ২৫৭৮ জন, অস্ত্রসহ ১৯ জন, মাদকসহ ১৬০ জন এবং অন্যান্য অভিযোগে ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত দুই দিনে গ্রেফতার ৫ হাজার ২৮৭ জনের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ৮৫ জন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। ৫৪ ধারায়ও অনেককে গ্রেফতার করা হয়েছে। সেই হিসাবে গ্রেফতারকৃতদের মধ্যে ‘জঙ্গি’ মাত্র ১.৬ শতাংশ। তবে পুলিশ বলছে, এ অভিযানে শুধু জঙ্গি নয়, বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসীদেরও গ্রেফতার করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে সারাদেশ থেকে ৪৮ জঙ্গিসহ দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, অভিযানের প্রথম দিন ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দিন গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে।

আরও পড়ুন:  জঙ্গিদমন অভিযানে ‘জঙ্গি’ ধরার সংখ্যা নগণ্য

/এআরআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগের সিদ্ধান্ত স্থগিত, এবার এইচএস‌সি পরীক্ষা শে‌ষে কু‌ড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
আগের সিদ্ধান্ত স্থগিত, এবার এইচএস‌সি পরীক্ষা শে‌ষে কু‌ড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
ইরান কথা না শুনলে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান কথা না শুনলে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা ইউজিসির
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন