রাজধানীর রামপুরার হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক জামাল হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার হাফেজি বিভাগের ছাত্র মো. পারভেজ (১০)।
সোমবার গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতে তার পরিবার তাকে বাসায় নিয়ে যায়।
এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেছেন তার বাবা খোকন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই মামুন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পারভেজ জানায়, রবিবার রাত ৮টায় সে বাথরুমে গেলে বাইরে থেকে কেউ বাতি নিভিয়ে ছিটকিনি লাগিয়ে দেয়। এতে আতঙ্কিত হয়ে সে দরজায় ধাক্কা দেয়। এতে দরজা ভেঙে যায়। তাই জামাল হুজুর তাকে বেত্রাঘাত করেন।
সোমবার দুপুরে পারভেজ মাদ্রাসা থেকে পালিয়ে রামপুরা বাগিচার টেকে তাদের বাড়িতে চলে আসে। পরে তার বাবা খোকন তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আরও পড়তে পারেন: দুই ‘খুনির’ জবানবন্দি নিয়ে পুলিশের রহস্যময় রাখঢাক
অারও পড়তে পারেন: স্পেনকে কাঁদিয়ে শেষ আটে ইতালি
/এআইবি/এনএস/এমএসএম /








