অবশেষে উত্তরা দিয়ে রাজউকের উচ্ছেদ অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১১:৩৫আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২২:২১

উত্তরায় এই ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউক

পুলিশ সংকটের মধ্য দিয়েই উত্তরায় অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউক। সোমবার সকাল পৌনে ১২টার দিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে ৭/৮ জন পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করেছেন। তারা উত্তরার চার নম্বর সেক্টরের সড়ক নম্বর ২০/সি এর ৪২ নম্বর বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। ১০ তলা ভবনটির বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার পর ভবনের মালিক সময়ের আবেদন করলে ম্যাজিস্ট্রেট বিকাল চারটা পর্যন্ত সময় নির্ধারণ করে দেন।  এ সময়ের  মধ্যে হোটেল বন্ধ করে দিতে বলেন ম্যাজিস্ট্রেট, হোটেলের মালিকও তাতে রাজি হন।  

ম্যাজিস্ট্রেট  জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  ১০ তলা এই ভবনটি আবাসিক হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে অনুমতি ছাড়াই প্লাটিনাম রেসিডেন্স নামে  হোটেল ব্যবসা  চালানো হচ্ছে।

তিনি আরও জানান, আমরা এক প্লাটুন পুলিশ চেয়েছিলাম, কিন্তু পাইনি। তাই ৭/৮জন পুলিশ নিয়েই অভিযান শুরু করেছি।

উত্তরা, গুলশান ও ধানমণ্ডিতে একযোগে রাজউকের উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও  আজ সোমবার কেবল উত্তরায়ই অভিযান শুরু করছে রাজউক। পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় গুলশান ও বুধবার ধানমণ্ডিতে অভিযান স্থগিত করা হয়েছে। রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরায় উচ্ছেদ অভিযানে পুলিশ

বাংলা ট্রিবিউনকে তিনি  বলেন, পুলিশ আমাদের লিখিতভাবে জানিয়েছে, সেই অনুযায়ী আজ  উত্তরায় এবং কাল মঙ্গলবার (২৬ জুলাই) গুলশান ও বুধবার ধানমণ্ডিতে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৪ জুলাই) ধানমণ্ডি ও উত্তরা এলাকায় রাজউকের নির্ধারিত উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও পুলিশ পাওয়া যায়নি বলে পূর্ব নির্ধারিত উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে রাজউক।

রাজউক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত  উচ্ছেদ অভিযান চলবে।
এপিএইচ/

আরও পড়ুন:

 অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী