বুকের বাম পাশে ছুরিকাঘাতেই আনসার সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১২:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১২:৩৯

নিহত আনসার সদস্য মো. সোহাগ মিয়া বুকের বাম পাশে ছুরিকাঘাতেই আনসার সদস্য সোহাগ মিয়ার (২৮) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শফিউজ্জামান।

সোমবার ময়নাতদন্ত শেষে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ছুরিকাঘাতে বুকের বাম পাশে বড় গর্তে হয়ে যায়। আর ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে আনসার কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

এরপর নিহতের চাচা রমিজ উদ্দিনের কাছে লাশ বুঝিয়ে দেয় আনসার কর্তৃপক্ষ। পরে লাশ নিয়ে তিনি গ্রামের উদ্দেশ্যে রওনা হন।

রবিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ মিয়া (২৮)। সে কুষ্টিয়ার মিরপুর থানার পুরশা গ্রামের মান্দার আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক যুবক তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। ভেতরে দায়িত্বে থাকা আর্মড পুলিশ সদস্য আশিক তাকে আটকাতে গেলে তাকেও আঘাত করে ওই যুবক।

/এআইবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম