জেফরি ইয়ং এবং বিজয় সেশাদ্রি দুজনই জন্মেছেন আমেরিকায়। কিন্তু একজনের শেকড় পোতা চীন এবং অন্যের ভারতে। এশিয়ান পিতামাতার ঔরসজাত দুই আমেরিকান কবি হাজির হয়েছিলেন ঢাকা লিট ফেস্টের বৈকালিক সেশনে। আলোচনার শিরোনাম ছিল ‘আমেরিকানা।’ আলোচনায় তাদের সঙ্গ দিয়েছেন আরেক বাংলাদেশি কবি অধ্যাপক কায়সার হক। তিন কবির এ আড্ডায় ঘুরে ফিরে আমেরিকার নির্বাচন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর বিজয়ের বিষয়টি উঠে এসেছে। আলোচনা হয়েছেও এ বিষয়টি ঘিরে।
ট্রাম্পের বিজয়ে দুজনের কেউই হতাশা লুকাননি। খোলাখুলি মন্তব্য করেছেন অভিবাসীদের প্রতি ট্রাম্পের মনোভাব নিয়ে। বিজয় সেশাদ্রি এটাকে ‘হাতাশাব্যঞ্জক এবং বিধ্বংসী’ বলেই দেখেন। অবশ্য তিনি এও মনে করেন রাষ্ট্র হিসেবে আমেররিকার ‘সহ্যক্ষমতা’ অসাধারণ। বিশ্ববৈচিত্র্য বুকে ধারণ করার গুণাবলির কারণেই যতটা পরিবর্তন হওয়ার কথা ততটা হবে না বলেই মনে করেন তিনি।
আবার কিছু মৌলিক বিষয় পরিবর্তনের সূচনাও করেছে এই নির্বাচনের ফলাফল,এমনটাই মনে করেন জেফরি ইয়ং। ইয়ং আরও বলেন,‘তবুও সাহিত্যিক অগ্রগতির পথে কোনও বাঁধা হয়ে দাঁড়াবেনা ট্রাম্পের বিজয়।’
আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই আমেরিকান কবি।
/এনএ/








