ঝালকাঠির সংসদ সদস্যের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৯:৩৯

মামলা ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি এমপি হারুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এসএম শওকত হোসেন মিঞা বাংলা টিবিউনকে বলেন, ‘এর আগেও বাদী আসামির বিরুদ্ধে আরও একটি এক কোটি টাকার চেক জালিয়াতির মামলা করেছিলেন। ওই মামলায় আসামি সিএমএম আদালত থেকে জামিন নেন। মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ২৯ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত করা হয়েছে।’

মামলায় বলা হয়েছে, আসামি বজলুল হক হারুন ব্যবসায়ীক প্রয়োজনে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমানের টাকা ধার নেন। আসামি বাদীর ধারের টাকা আংশিক পরিশোধ করার জন্য গত ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার একটি চেক দেন। ওই চেকের টাকা বাদী যমুনা ব্যাংক, বনানী শাখায় উত্তোলন করতে গেলে গত ২৬ সেপ্টেম্বর 'ডিজঅনার' হয়। বাদী বিষয়টি আসামিকে জানালে আসামি বাদীকে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। টাকা আদায় করতে না পারায় বাদী সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম