ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বোনাস ও মাসব্যাপী ছুটির দাবি ওলামা লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:২২

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বোনাস ও মাসব্যাপী ছুটির দাবি ওলামা লীগের

পবিত্র রবিউল আউয়াল মাসে প্রজাতন্ত্রের সব মুসলমানদের বোনাস এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন শেখ শরীয়তপুরী বলেন, ‘প্রজাতন্ত্রের সব মুসলমান কর্মচারীকে পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে বোনাস প্রদান করতে হবে। পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী সরকারি ছুটি ঘোষনা করা এবং সর্বপ্রকার অশ্লীল ও অশালীন কাজ বন্ধ রাখতে হবে।’

তিনি বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১২ রবিউল আউয়ালে বিশেষ মিলাদ মাহফিল আয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।’

আন্তজাতিক মাতৃভাষা দিবসের মতো ১২ রবিউল আউয়ালে বিশ্বছুটি ঘোষণার উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি।

এসময় বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, সিরিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম