মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ২১:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:৫৩

জাবি-উপাচার্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মঙ্গলবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে জাতি একজন মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিকে হারালো।’
উপাচার্য আরও বলেন, ‘একজন সাবেক ছাত্রনেতা, কবি ও গল্পকার হিসেবে তিনি সমাদৃত ছিলেন। মাহবুবুল হক শাকিলের মৃত্যু তার পরিবার ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’ উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও মরহুমের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় মৃত্যুবরণ করেন মাহবুবুল হক শাকিল।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম