কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৬:৪১ আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:৪৪

সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র আনিসুল হক গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘কিছু মানুষের অন্যরকম স্বার্থ জড়িত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এটা কখনও করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার গুলশান-২ এ সিটি করপোরেশনের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে আনিসুল হক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।  
এরপর ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় কাদের স্বার্থ জড়িত সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যে বোঝে তার জন্য ইশারাই যথেষ্ট।’
আনিসুল হক ব্যবসায়ীদের আশ্বস্ত বলেন, ‘আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা বন্ধু, শত্রু নই। আমাদের ওপর আস্থা রাখুন, আপনাদের জন্য যা যা করা দরকার সককিছু সিটি করপরেশন থেকে করা হবে।’

অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিটিতে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকবে বলে জানান ডিএনসিসি মেয়র। 

সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা ও গুলশান ডিসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন)  মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। 

ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

/আরজে/এআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
প্রধানমন্ত্রী আপনি মমতাময়ী মা, নিঃস্ব সন্তানদের পাশে দাঁড়ান: এরশাদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী