দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৫

ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়ে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি। পারমিটের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। পুলিশ ও সংশ্লিষ্ট এনজিও কর্মীরা জানান, তারা সবাই অসচ্ছল পরিবারের সদস্য। জীবিকার সন্ধানে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতে গিয়েছিলেন।

সেখানে তামিলনাড়ু রাজ্য ও কলকাতার দমদম এলাকায় বিভিন্ন কাজে যুক্ত হন তারা। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও দমদম পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারতে দুই বছর কারাভোগ শেষে ফেরত আসা আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, পোর্ট থানা থেকে আটজনকে গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

/আরএইচ/
সম্পর্কিত
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
মন্দিরে ২০৬ কোটির স্বর্ণ ও হীরা দান করলেন দম্পতি
সর্বশেষ খবর
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া
সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
বার্সেলোনায় ফেরার গুঞ্জন উড়িয়ে ফ্যাব্রেগাস যা বলেছেন
বার্সেলোনায় ফেরার গুঞ্জন উড়িয়ে ফ্যাব্রেগাস যা বলেছেন
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড