পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, বৈঠকে যোগ দিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন। শুক্রবার ও শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত আগস্টে মক্কায় তিন দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ওই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।
উল্লেখ্য ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে তুরস্কের। অন্যদিকে সৌদি আরব ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল এবং বিশ্বের শীর্ষস্থানীয় তেল রফতানিকারক দেশগুলোর একটি; আর পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ।
সূত্র: আল মনিটর
কুয়েতে হামলায় দুই ইতালীয় নিহত, ইরান বলছে ‘যুদ্ধ বাধানোর ছক’