তিন বেকারিকে লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৮:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪

খাদ্য পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় খিলগাঁও এলাকায় তিনটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এর সহায়তায় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন- ৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, বৃহস্পতিবার দুপুরে পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই খাদ্য পণ্য বিক্রয় করায়, খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার “চাঁদনী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির  ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই এলাকার উত্তর গোড়ানের আকর্ষণ বেকারির ব্যবস্থাপক দুলাল চন্দ্র বনিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং তিলপাড়া এলাকার মৌবন বেকারির ব্যবস্থাপক মো. খোরশেদ আলীকে ২০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবারও পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও বিক্রি করায় রাজধানীর আদাবর এলাকার  মেসার্স ন্যাশনাল ফুড প্রোডাক্টসকে  ৪০ হাজার এবং শরীফ বেকারিকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

/সিএ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম