মশা নিধনে ডিএনসিসির জরুরি কর্মসূচি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩১

মশা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নগরীর মশা নিধনে দুই সপ্তাহের জরুরি কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূইয়া আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি চলবে ৯ মার্চ পর্যন্ত।
ডিএনসিসি জানিয়েছে, শনিবার সকালে ডিএনসিসির আওতাধীন দুই নম্বর অঞ্চলের একটি ওয়ার্ড থেকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে অন্য চারটি অঞ্চলেও কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।
মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায় ডিএনসিসি সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা কর্মসূচির সরাসরি তত্ত্বাবধান করবেন। তাদের অধীনে প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচি পরিবীক্ষণের দায়িত্বে রয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত জানুয়ারি মাসের ৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে একই ধরনের একটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুন-

লালবাগে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৯

বাম দলগুলোর হরতালে বিএনপির সমর্থন

/ওএফ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম