রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় পিকআপ চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় পিকআপ চালক নিহত রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় ইমরান হোসেন (২২) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে কাজলার ফাতেমা পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক উজ্জ্বলকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা আবু সাইদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পিকআপ ভ্যানের মালিক আব্দুস শহীদ বলেন, ‘ইমরান মঙ্গলবার ভোররাত তিনটার দিকে পিকআপ ভ্যান নিয়ে যাত্রাবাড়ীর ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এলে একটি চাকা নষ্ট হয়ে যায়। রাস্তায় পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন ইমরান। এসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাত ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলতাপাড়ার মৃত আব্দুল আলীমের ছেলে।’
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানচালক শাহ আলমকে (২২)।এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম