ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ২৩:২৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ২৩:৩৭

ট্রেন চাকরির জন্য ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাহাবুব আলম (২২) নামের এক কলেজছাত্রের। বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় খিলক্ষেত রেলগেট এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দুই ট্রেনের মাঝখানে পড়ে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাহাবুব আলম ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাশিনগর গ্রামের ফজলুল হকের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে মাহাবুব আলম দ্বিতীয়। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের চাচাত ভাই আবুল হাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ও মাহাবুব চাকরির সন্ধানে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরে এক আত্মীয়ের বাসায় আসি। গত তিন দিন ধরে আমরা চাকরির বিজ্ঞাপন দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম।’
আবুল হাসেম আরও বলেন, ‘বুধবার (১ মার্চ) বিকালে মাহাবুব চাকরির জন্যই গাজীপুর থেকে খিলক্ষেত যান। সন্ধ্যার পর খিলক্ষেত রেলগেটের কাছে তিনি দুই রেললাইনের মাঝখানে প্রস্রাব করার জন্য যান। এমন সময় দুই দিক থেকে দু’টি ট্রেন আসে। তিনি উঠে দাঁড়াতেই একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।’
আহত অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১০টায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই বাচ্চু মিয়া।

আরও পড়ুন-

বনশ্রীতে যুবককে পিটিয়ে হত্যা

পর্যটন ও বিমানের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম