ছেলের মৃত্যুর ১০ দিন পর বাবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ০৫:৪৭আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৬:০৮

ছেলের মৃত্যুর ১০ দিন পর বাবার মৃত্যু রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলি এলাকায় একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুনের ধোঁয়ায় নয়ন (১৬) নামের এক তরুণের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন তার বাবা শাহজাহান খলিফা (৬৫)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে মৃত্যুর শাহজাহান খলিফার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ওই আগুন লাগার ঘটনায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় নিয়ামত উল্লাহ সাগর ওরফে নয়নের। তাদের বাড়ি ঝালকাঠি কাঠালিয়া উপজেলার বাঁশবুলিয়া গ্রামে।
শাহজাহান খলিফার স্ত্রী বিউটি বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কুড়াতলি এলাকার লাবু মিয়ার টিনশেড বাড়িতে রুম ভাড়া নিয়ে থাকি। আমার স্বামী শাহজাহান খলিফা অসুস্থ ছিলেন। তিনি কোনও কাজ করতে পারতেন না, বাসায়ই থাকতেন। কুড়িল বিশ্বরোডের পাশে আমাদের চায়ের দোকান আছে। দিনের বেলা দোকান আমিই চালাই। আর রাতে দোকান চালাত নয়ন।’
বিউটি বেগম বলেন, ‘নয়ন সারারাত কাজ করে সকালে এসে ঘুমাত। ২৫ ফেব্রুয়ারি সারারাত কাজ করে ২৬ তারিখ সকালে বাসায় এসে সে ঘুমায়। পরে দুপুর আড়াইটার দিকে খবর পাই, বাসায় আগুন লেগেছে। অজ্ঞান অবস্থায় নয়ন আর ওর বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নিয়ে যাই। ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মারা যায় নয়ন। ওর বাবা বার্ন ইউনিটেই চিকিৎসাধীন ছিল। আজকে সেও মারা গেল।’ ২৬ ফেব্রুয়ারি মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ ফেব্রুয়ারি নয়ন ও শাহজাহান খলিফা ভর্তি হয়েছিল এখানে। ওইদিনই নয়নের মৃত্যু হয়। শাহজাহান খলিফার অবস্থাও আশঙ্কাজনক ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

আরও পড়ুন-

ম্যানহোলে পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

রাজধানীতে ঢাবি ছাত্রীসহ ২ তরুণীর লাশ উদ্ধার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম