উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

আমানুর রহমান রনি
১৮ মার্চ ২০১৭, ১১:০৮আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১২:২১

খিলগাঁও হামলাকারীর সঙ্গেও রয়েছে ব্যাগ

খিলগাঁও শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবকের ব্যাগ থেকে তিনটি বোমা ও ভেস্ট উদ্ধার করা হয়েছে। ভেস্টের মধ্যে দুটি বোমা ছিল। মোট পাঁচটি বোমার মধ্য থেকে দুটি নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।  

শনিবার সকালে র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। এছাড়া ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে।

তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে ২০-১৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।নিহত যুবক জঙ্গি কিনা এটা তারা এখনও নিশ্চত নন তারা।

উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

র‌্যাব অধিনায়ক আরও বলেন, 'গুলি করার পর ওই যুবক মোটরসাইকেল থেকে পড়ে যায়। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তার দেহে তল্লাশি চালানো হয়। সেটা সিগন্যাল দিলে ধারণা করা হয় যে তার শরীর ও ব্যাগে বিস্ফোরক রয়েছে। পরে ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করি। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলে।'

উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়া থেকে আড়াই কিলোমিটার দূরে মোস্তাক মাঝি মোড়ের আমিন মোহাম্মদ হাউজিংয়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে। যে এলাকায় ও ঘটনা ঘটেছে তার আশেপাশে তেমন বসতি নেই। ঘটনাস্থলের কাছে শুধু একটি টিনের ঘর। আর রাস্তার পাশে র‌্যাবের একটি চেকপোস্ট রয়েছে।

/এসটি/  

আরও পড়ুন:

হামলাকারীর মোটরসাইকেলে নেই নম্বরপ্লেট

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম