যশোরে চৌগাছা পৌরসভার পশুর হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে হাটটি উচ্ছেদেরও নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ মে) এক আবেদনের শুনানি নিয়ে এ দুটি আদেশ দেন বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব, জেলা কমিশনার খুলনা, ডিসি যশোর, টিএনও চৌগাছা, এসপি যশোর, ওসি চৌগাছা ও চৌগাছা পৌরসভাকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনজীবী শফিকুল আজম খান।
/এমটি/ইউআই/জেএইচ/








