লাগেজ কেটে চুরি: বিমানের ৬ কর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ১৮:২৬আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:২৮

লাগেজ কেটে চুরির অভিযোগে গ্রেফতার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয় কর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এএপিবিএন)। মামলা দায়েরের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এএপিবিএন ) সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ  ছয় জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বিমানের লোডার শামীম হাওলাদার, লাভলু মিয়া,ট্রাফিক হেলপার নজরুল ইসলাম,মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আমিরুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত  দুটায়  মালয়েশিয়ান এয়ারলাইন্সের  একটি ফ্লাইট (এমএইচ ১৯৬) থেকে সন্দেহজনক হিসেবে বিমানের লোডার শামীম হাওলাদার ও লাভলু মিয়াকে প্রথমে আটক করা হয়।

সূত্র জানায়, এ দুজনকে সন্দেহ হলে এএপিবিএন সদস্যরা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করেন। এসময় শামীম হাওলাদারের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯০০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং চার হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। আর লাভলু মিয়ার কাছে পাঁচ হাজার ৪০৮ টাকা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, যাত্রীর ব্যাগ কেটে  এই টাকা চুরি করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বিমানের ট্রাফিক হেলপার নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আমিরুল ইসলামকে আটক  করা হয়। জিজ্ঞাসাবাদে তারাও যাত্রীর লাগেজ কেটে চুরির কথা স্বীকার করেন।

এ প্রসঙ্গে এএপিবিএন- এর সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, ‘আগে বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের লাগেজ কেটে মালামাল হারানোর অভিযোগ পাওয়া যেত। চুরি বন্ধ করার জন্য এএপিবিএন -এর বিশেষ পদক্ষেপ নেওয়ার ফলে চুরির অভিযোগ কমে যায়। সম্প্রতি দেশ থেকে বিদেশে যাওয়া যাত্রীরা চুরির অভিযোগ করছেন। বিশেষ করে যেসব ব্যাগে টাকা বা মূল্যবান সামগ্রী থাকে সেসব ব্যাগকে টার্গেট করা হয়। চুরি করা হয় অভিনব কৌশলে।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চোরচক্র  কৌশল বদলেছে। যেসব ছোট উড়োজাহাজে হাতে করে কার্গো হোল্ডে মালামাল তুলে রাখা হয়, সেগুলোতেই বেশি চুরির অভিযোগ আসে। এজন্য চোরদের ধরতে নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনায় বিমানের ছয় জন কর্মীকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দায়ের করে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

/সিএ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম