ঢাকাকে সবুজ করতে ৩শ শিল্পীকে নিয়ে ছবি আঁকলেন মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৮:০৩আপডেট : ২০ মে ২০১৭, ১৮:১৫

‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেইনে ছবি আঁকছেন মেয়র আনিসুল হক রাজধানী ঢাকাকে সবুজ করতে প্রায় ৩শ জন শিল্পীকে নিয়ে ছবি এঁকেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শিরোনামের এক আর্ট ক্যাম্পেইনে অংশ নিয়ে ছবিগুলো আঁকেন তারা। শনিবার (২০ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে আর্ট ক্যাম্পটি। এই ক্যাম্পে আঁকা ছবিগুলো প্রদর্শনীর মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বৃক্ষায়নে।
শিল্পকলা একাডেমির আর্ট ক্যাম্পেইনে শনিবার সকাল থেকেই ছবি আঁকতে শুরু করেন বরেণ্য শিল্পীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নিজেও রঙ-তুলি হাতে তুলে নেন ছবি আঁকতে।
‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেইনে মঞ্চে উপবিষ্ট মেয়র ও শিল্পীরা অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘একসঙ্গে ৩শ জন শিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প বিরল। শিল্পীরা ঢাকাকে কেমন দেখতে চান, সেটাই ফুটে উঠবে ক্যানভাসে। আমরা ঢাকাকে সবুজ রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগে শিল্পীরাও আমাদের অংশীদার।’
আনিসুল হক আরও বলেন, ‘শিল্পীদের জন্যও সিটি করপোরেশন বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনীসহ বিভিন্ন কাজে যেন সহায়তা হয়, তেমন উদ্যোগ আমরা নিচ্ছি।’
অনুষ্ঠানে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘আমরা চাই ঢাকা সবসময় সবুজ থাকুক। সবুজের ছায়ায় থাকুক ঢাকা। সিটি করপোরেশনের এ উদ্যোগ অসধারণ।’
আর্ট ক্যাম্পেইনে চিত্রশিল্পী মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, তুরণ ঘোষ, গুলশান আরা, নাদিম আহমেদ, কনক চাঁপা চাকমা প্রমুখ অংশ নেন। সবুজ ঢাকা ও শিল্পকলা একাডেমি আয়োজনে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেইনে সহায়তা করেছে মীনা বাজার।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম